নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি ও **স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের।
এক প্রতিবাদলিপিতে তারা বলেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল একজন সৎ, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছেন। স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি শিক্ষার্থীদের উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন সামাজিকভাবে সম্মানিত ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদলিপিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




