জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ AM

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত

জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৭:২২:১৪ PM

জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে  সরকার : এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

রোববার (১৯ জুলাই) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর কবরস্থানে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত এবং তার পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি এমরান আহমদ চৌধুরী শহিদ সাংবাদিক তুরাবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বিকেলে বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নেতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। এ দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে পালন করতে হবে। বর্তমান প্রজন্মকে সুপথে রাখা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

এছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম রহমান।

অনুষ্ঠান শেষে বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি এমপি এমরান আহমদ চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?