মঠবাড়িয়ায় সড়ক ভে*ঙে ৪ দিন যান চলাচল বন্ধ, সং ক টে শ্রমজীবী ও শিক্ষার্থীরা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০০ AM

মঠবাড়িয়ায় সড়ক ভে*ঙে ৪ দিন যান চলাচল বন্ধ, সং ক টে শ্রমজীবী ও শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৩:৪৬:৩২ PM

মঠবাড়িয়ায় সড়ক ভে*ঙে ৪ দিন যান চলাচল বন্ধ, সং ক টে শ্রমজীবী ও শিক্ষার্থীরা

সংগৃহীত


পিরোজপুরের মঠবাড়িয়ায় অমাবস্যার প্রবল জোয়ারের পানির চাপেসড়ক ভেঙে সারাদেশের সঙ্গে ৫টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৪ দিন ধরে সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের আমুয়া-মিরুখালী-সাফাবাজার সড়কের মিরুখালী কলেজের সামনে জোয়ারের তীব্র স্রোতে প্রায় ১০ থেকে ১২ হাত সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে। এর ফলে উপজেলার ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, দাউদখালী ও চালিতাবুনিয়াএই ৫টি গ্রামের বাসিন্দারা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছেন। সড়কটি আকস্মিক ভেঙে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটো রিক্সা, ভ্যান ও ভাড়ায় চালিত মোটর বাইকের চালকরা পড়েছেন চরম অর্থনৈতিক সংকটে। গাড়ির চাকা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই থমকে গেছে তাদের রোজগারের চাকা। একদিকে আয় নেই, অন্যদিকে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা শোধ করার জন্য প্রতিনিয়ত চাপ আসছে।

ভুক্তভোগী অটো বাইক চালক মো. সোহরাব ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, বর্ষাকালে এমনিতেই যাত্রী কম থাকে, আয়-রোজগার কমে যায়। তার ওপর ৪ দিন ধরে রাস্তা ভেঙে গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ। কোনো আয় নেই। এখন কিস্তির টাকার তাগাদার ভয়ে এনজিওর লোকদের সামনে যেতে পারছি না, পালিয়ে বেড়াতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপে এই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি এরই মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।তিনি আরও জানান, জনদুর্ভোগ লাঘবে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে বর্তমানে সড়কটিতে জরুরি মেরামতের কাজ চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?