বালাগঞ্জ ইউনিয়নে বিতর্কে ডি.এন চ্যাম্পিয়ন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৯ AM

বালাগঞ্জ ইউনিয়নে বিতর্কে ডি.এন চ্যাম্পিয়ন

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৫:২৯:০৮ PM

বালাগঞ্জ ইউনিয়নে বিতর্কে ডি.এন চ্যাম্পিয়ন

সংগৃহীত


বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানের ৩০টি বিজয়ী বির্তক দল নিয়ে ইউনিয়ন পর্যায়ে দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা  শুরু হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে  ৪র্থ দিন ১৯ জুলাই ২০২৬ইং সকাল ১১টায় বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়| এতে বালাগঞ্জ ইউনিয়নেন ৫টি প্রতিষ্ঠান  অংশ গ্রহন করে|  

বালাগঞ্জ ইউনিয়নে পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় দল| বির্তকে অংশ  গ্রহন করেন দলনেতা প্রত্যাশা রায় লোপা, সদস্য শ্যামানন্দ দাস, মোহনা রানী নাথ| রানার্সআপ হয়েছে কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় দল| দলনেতা নুসরাত জাহান সাদিয়া, সদস্য হোসাইন আহমদ, প্রান্ত দাশ| এছাড়াও বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়, শাহ মনির শাহ মকসুদ দাখিল মাদরাসা, তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশ গ্রহন করে| 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নুরুল আমিন| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ কুমার মন্ডল, রহিমা খাতুন, ঈশ্বর চন্দ্র বর্মন, সমাজসেবক ছালিক আহমদ সিকদার| আলোচনা শেষে সনদ, ও ক্রেষ্ট প্রদান করা হয়|

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?