মাধবপুরে ডা*কাতি মা*মলার তিন আ*সামি গ্রে*প্তার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৪ AM

মাধবপুরে ডা*কাতি মা*মলার তিন আ*সামি গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৮:০৯:৩২ PM

মাধবপুরে ডা*কাতি মা*মলার তিন আ*সামি গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত একটি ডাকাতির মামলায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকা এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঢাকার তুরাগ থানার রোশাদিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার বড়ধলিয়া গ্রামের কাউসার মিয়ার ছেলে শিপন মিয়া (২৫) এবং একই গ্রামের লাল খা মিয়ার ছেলে অহিবুর রহমান (২৫)।

র‍্যাব জানায়, গত ২০ জুন রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় পুলিশের পোশাক পরিহিত একদল ব্যক্তি একটি প্রাইভেট কারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ ৯৩ হাজার টাকা, চারটি মুঠোফোন ও গাড়িটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মাধবপুর থানায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?