শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ PM

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ০৭:৩৯:০৩ AM

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তাদের তিন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ আহমেদ, রাতুল ও আসিফ। আহতদের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র সিএনজিতে বসাকে কেন্দ্র করে নগরীর আম্বরখানায় তর্কে জড়ায়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে আবারো তর্কে জড়ান তারা। একপর্যায়ে খলিলুর রহমান ও সজীবুর রহমানের সমর্থকেরা ঘটনাস্থলে এসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ান।

এ সময় উপর্যুপরি কিলঘুষিতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শাহপরাণ হলে ফিরে এসে আবারো তর্কে জড়ায় দুই পক্ষ। এরপর হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, প্রক্টর, সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহত মারুফ আহমেদ বলেন, আমরা তিনজন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খাবার দোকান থেকে খেয়ে বের হয়ে দেখি সেখানে কিছু একটা নিয়ে ঝামেলা চলছে। এরপর আমরা সেখানে গিয়ে আমাদের পরিচিতদের দেখতে পেয়ে তাদের জিজ্ঞেস করি ঘটনা সম্পর্কে। এরপর সেখানে উপস্থিত ওরা আমার বন্ধুকে তুই কে বলে গালিগালাজ করে মারতে আসে। সেসময় আমি তা প্রতিহত করতে গেলে দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তারেক ও শৈশব আমাকে প্রথম মারধর শুরু করে। শৈশব আমাকে লাথি দেয় এবং পেছন থেকে কেউ একজন এসে আমাকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে। এরপর আমি কিছু বলতে পারি না। জ্ঞান ফিরলে আমি দেখতে পাই হাসপাতালে আমার চিকিৎসা চলছে।

শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি হলের কোন ঘটনা নয়। ঘটনার সূত্রপাত নগরীর আম্বরখানা এলাকায়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংঘর্ষে জড়ায়। এরপর তারা হলে এসে আবার তর্কে জড়ায়। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র হলের প্রভোস্ট, প্রক্টররা মিলে বিষয়টি সমাধান করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছে আমরা তাদের খবর নিয়েছি। এ ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী