৩৮ কুকুর নিয়ে অন্যরকম বিশ্বরেকর্ড যুবকের
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ AM

৩৮ কুকুর নিয়ে অন্যরকম বিশ্বরেকর্ড যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৮:২৯:২২ AM

৩৮ কুকুর নিয়ে অন্যরকম বিশ্বরেকর্ড যুবকের

ছবি: সংগৃহীত


৩৮টি কুকুরকে নিয়ে এক কিলোমিটার পথ হেঁটে অন্যরকম বিশ্বরেকর্ড গড়েছেন কানাডার এক যুবক। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এই যুবকের আগে কেউ একসঙ্গে এত কুকুর নিয়ে হাঁটেনি।

এরআগে ৩৬টি কুকুর নিয়ে এক কিলোমিটার পথ হেঁটেছিলেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। সেটি ভেঙে দিয়েছেন মাইকেল রুডি।

ভিন্নরকম এই বিশ্বরেকর্ড গড়তে মাইকেল রুডিকে সহায়তা করেছে কে-৯ নামের একটি সংস্থা। যারা কুকুরকে আশ্রয় দিয়ে থাকে। সংস্থাটি রুডিকে ফিতার সঙ্গে বেঁধে ৩৮টি কুকুর দেয়। যেগুলো নিয়ে হেঁটে পরবর্তীতে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

যে কুকুরগুলো নিয়ে তিনি হেঁটেছেন সেগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু কুকুর আছে যেগুলোকে হত্যা করে মাংস বিক্রির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন বিশ্বরেকর্ড গড়া মাইকেল রুডি।

তিনি জানিয়েছেন, এই বিশ্বরেকর্ড গড়ার আরেকটি উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে কুকুরগুলো সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া। যেন এগুলোকে মানুষ পোষার জন্য (এডপশন) নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির