তুরস্কে স শ স্ত্র হামলায় নি হ ত ৫
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০২ AM

তুরস্কে স শ স্ত্র হামলায় নি হ ত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৯:০৩:৪৮ AM

তুরস্কে স শ স্ত্র হামলায় নি হ ত ৫

ছবি : সংগৃহীত


তুরস্কের রাজধানী আঙ্কারায় টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ(টিইউএসএএস)-এ সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২২ জন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, টিইউএসএএস থেকে বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। দুইজন আক্রমণকারী নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘আমি এই জঘন্য আক্রমণের নিন্দা করি।

টিইউএসএএস কারখানায় যুদ্ধবিমান ও ড্রোন তৈরি হয়। মার্কিন যুদ্ধবিমান এফ১৬ তৈরির লাইসেন্সও তাদের কাছে আছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রমণকারীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়, তারপর গুলি চালাতে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি(পিকেকে) সম্ভবত এই কাজ করেছে। আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা বলতে পারব, কোন সংগঠন এই কাজ করেছে। কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকে-র কাজ।’

হামলার জবাবে সিরিয়া ও ইরাকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি। শেষ সন্ত্রাসীকে নিকেশ করা পর্যন্ত আমরা তাদের পিছু ছাড়ব না।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় মোট ৩২টি টার্গেটে বিমান হামলা করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির