ছবি: নিজস্ব
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রাম থেকে গত রাতে ৪ টি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে গ্রামবাসী সূক্রে জানা গেছে।
খান্দুরা গ্রামের সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুলের সামনে থাকা বৈদ্যুতিক লাইন থেকে গত রাতের কোনো একসময় চোরেরা ৪ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায।সকালে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রুহুল আমিনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্টাতা সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান জানান,এভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা এর আগে ঘটে নি।তিনি সুষ্টু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমিতি কার্যকর ব্যবস্থা নিবে বলে তার প্রত্যাশা।
নোয়াপড়া জোনাল অফিসের এজিএম শাখাওয়াত হোসেন জানান, '৪ টি নয় ৩ টি ট্রান্সফরমার চুরি গেছে।খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।আমি নিজেও সেখানে যাবো।'
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম পারভেজ ভুইয়া ট্রান্সফরমার চুরির সত্যতা নিশ্চিত করেছেন।তিনিও ৩ টি ট্রান্সফরমার চুরি গেছে বলে জানিয়েছেন।তিনি আরো জানান, 'এ বিষয়ে আমরা কাজ করছি।শীঘ্রই থানায় অভিযোগ জানানো হবে।'
উল্লেখ্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্টালগ্ন থেকেই ভৌগলিক নৈকট্যের কারনে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামটি এ সমিতির সাথে যুক্ত রয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




