শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁ/জাসহ দুইজন আ/টক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ PM

শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁ/জাসহ দুইজন আ/টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৩:৫৬:৪১ PM

শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁ/জাসহ দুইজন আ/টক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, বুধবার রাত সোয়া ১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় আল-বারাকা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফজলুল হক (৫৩) ও রাজিয়া বেগম (৫০) নামে দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক ফজলুল হক নরসিংদীর শিবপুর থানার কামারটেক এলাকার আরফত আলীর ছেলে। অপর আটক রাজিয়া বেগম বাগেরহাট সদর থানার কর্মকারপট্টির আজিজ হাওলাদারের মেয়ে।

এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: