বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ PM

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৫:১২:২১ PM

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহিত


বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতৃবৃন্দ মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাদের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: