সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০২:৪৯:৫০ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু

ফাইল ছবি


সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মা'রা গেছে ১০ জন। বাকিদের মৃ'ত্যু হাম সন্দেহে।

বুধবার (৭ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় জানায়, এদিন সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃ'ত্যু হয়।

মৃ'ত শিশুটির নাম আয়শা মনি। তার বয়স পাঁচ বছর। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা মো. আশিক মিয়ার মেয়ে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মৃ'ত ১৮৩ জনের মধ্যে সিলেট জেলায় ৭৪, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন মা'রা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী