জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫ বারকি নৌকা জব্দ ও বিনষ্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ PM

টাস্কফোর্সের অভিযান

জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫ বারকি নৌকা জব্দ ও বিনষ্ট

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৫:৩০:১৫ PM

জৈন্তাপুরে  অ/বৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫ বারকি নৌকা জব্দ ও বিনষ্ট

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি ছোট বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। এতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর শ্রীপুর বিওপির সদস্যরা অংশ নেন।

অভিযানকালে রাংপানি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাগুলো বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, 'নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধি-বিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।'

সংশ্লিষ্টরা জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: