জগন্নাথপুরে প্রবাসীকে ওয়ারিশান সনদ না দেওয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ PM

জগন্নাথপুরে প্রবাসীকে ওয়ারিশান সনদ না দেওয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৩:৩৩:৪৫ PM

জগন্নাথপুরে প্রবাসীকে ওয়ারিশান সনদ না দেওয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়ার বিরুদ্ধে এক যুক্তরাজ্যপ্রবাসীকে উত্তরাধিকারী (ওয়ারিশান) সনদ না দিয়ে সময়ক্ষেপণ ও তালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ লিপু মিয়া (৫১) পারিবারিক ওয়ারিশান সনদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তারা ছয় ভাই ও ছয় বোন। দীর্ঘদিন ধরে তারা পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০০০ সালে তাদের বাবা শফিক মিয়া মারা যাওয়ার পর ভাই-বোনদের নামে ওয়ারিশান সনদ উত্তোলনের প্রয়োজন দেখা দেয়।

সনদ সংগ্রহের জন্য লিপু মিয়া তার চাচাতো ভাই রেজুওয়ান কোরেশীকে প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়ার কাছে পাঠান। অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিভিন্ন অজুহাতে সনদ দেওয়া হয়নি। এতে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন লিপু মিয়া।

যুক্তরাজ্য থেকে মোহাম্মদ লিপু মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশের আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। ওয়ারিশান সনদ পাওয়ার জন্য প্রতিনিধির মাধ্যমে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেছি। কিন্তু প্যানেল চেয়ারম্যান সনদ না দিয়ে তালবাহানা করায় বাধ্য হয়ে সুবিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’

লিপু মিয়ার প্রতিনিধি ও চাচাতো ভাই রেজুওয়ান কোরেশী বলেন, ‘প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে আমি প্যানেল চেয়ারম্যানের কাছে একাধিকবার গিয়েছি। তিনি সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে দিনের পর দিন আমাকে ঘুরাচ্ছেন। প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া আমরা সনদটি পাচ্ছি না।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া। তিনি বলেন, ‘তালবাহানার বিষয়টি সত্য নয়। ওয়ারিশান সনদ একটি সংবেদনশীল বিষয়। প্রবাসী পরিবারের ওয়ারিশদের সংখ্যা, পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করে সনদ দিতে হয়। যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগছে। নিয়ম অনুযায়ী সবকিছু ঠিক থাকলে সনদ দিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘প্রবাসী লিপু মিয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা অনর্থক হয়রানির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত সনদ পাওয়ার ব্যবস্থা করা হবে।’


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

৪০ বছরের পুরোনো পত্রিকার শেড রক্ষায় ডিসির হস্তক্ষেপ কামনা
সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম