আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা খু/ন, আ/টক ছেলে
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা খু/ন, আ/টক ছেলে

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৯:০৯:৪৭ PM

আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা খু/ন, আ/টক ছেলে

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিজের বাবাকে জ/বা/ই করে হ/ত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তাঁর ছেলে ইয়াফিন মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়ার ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর চতুর্থ ছেলে ইয়াফিন গত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে ঢুকে হা/মলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিনকে র/ক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে। অভিযান চালিয়ে শিবপাশা বাজার এলাকা থেকে অভিযুক্ত ইয়াফিন মিয়াকে আটক করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ বলেন, নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর ছেলে ইয়াফিনও প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার জানিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় ইয়াফিনকে আটক করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা