ছবি:সংগৃহীত
ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ধারাবহর এলাকার শাহজাহান এস্টেটে অবস্থিত প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি বদরুল আলম, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও আব্দুল জলিল।
সভায় প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রেসক্লাবের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ-এই তিনজনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া প্রেসক্লাবের নামে পরিচালিত পূর্ববর্তী সব ফেসবুক পেজ বন্ধ করে নতুন একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু ও পরিচালনার সিদ্ধান্ত হয়।
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নভেম্বর মাসের শেষ দিকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রেসক্লাবের দাতা সদস্য ফি ৫০ হাজার টাকা এবং আজীবন দাতা সদস্য ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




