ছবি:সংগৃহীত
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সৈয়দ মোস্তাক আলীকে আহ্বায়ক এবং আজিজুল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সেলিম আহমদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু খালেদ রাজা, রেশাদ আহমদ, আলাউদ্দিন, মো. আব্দুর নূর, আনহার আলী তালুকদার, সায়েম উদ্দিন ও মুস্তাক মাহমুদকে।
কমিটির সদস্যরা হলেন-মখলিছুর রহমান, আমির হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল মজিদ, আমিরুল ইসলাম কবির, মোজাক্কির আলম, কামরুল হাসান, মামুন মিয়া, হাসান আহমদ, আব্দুল লতিফ ভিরাই, আলাউদ্দিন মনাই, মিজান আহমেদ মস্তাক, লোকমান আহমদ লুকু, ইসলাম উদ্দিন, সাবেল আহমদ, বদরুল হক, ফখরুল আমিন, সেলিম উদ্দিন, তালহা আহমদ অলি, কামরুল ইসলাম, আজাদুর রহমান জাহিদ, বদরুল ইসলাম ও জুবেল আহমেদ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে সিলেটে জিয়া শিশু কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




