লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ AM

কার্ডিফে প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত

লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৭:৪৯:৫৩ PM

লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন

ছবি:সংগৃহীত


 আগামী ১১ অক্টোবর দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে সংগঠনের বিভিন্ন রিজিওনাল কমিটির উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাত ১১টায় যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি সম্মেলন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার উপস্থিতিতে কেন্দ্রীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এ মহোৎসবে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা