মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ AM

মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৭:২৬:৪১ PM

মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


 ‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’-এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনায় এবং উপজেলার ১৫টি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ।

স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের অঞ্চল প্রধান ও এসভিপি মো. হুমায়ুন কবীর। সভায় বাংলা কিউআর-এর বিভিন্ন দিক ও ব্যবহার নিয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ।

ব্যাংকারদের পক্ষে বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তানিম সিদ্দিকী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক তনয় কান্তি রায়। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম।

গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন আল রনি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়াতে ব্যাপক সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাসহ ব্যবসায়ী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা বাংলা কিউআর কোড গ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা