নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে জ/রিমানা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ AM

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে জ/রিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:১৬:১৮ PM

নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে জ/রিমানা

ছবি:সংগৃহীত


 হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মোত্তালিব ও জালাল মিয়া। তাদের মধ্যে আব্দুল মোত্তালিবকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা