গোয়াইনঘাটে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি ও মোটরসাইকেল সহ গ্রেফতার ১
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ PM

গোয়াইনঘাটে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি ও মোটরসাইকেল সহ গ্রেফতার ১

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৫:০০:২৬ AM

গোয়াইনঘাটে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি ও মোটরসাইকেল সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি


সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি, একটি টিভিএস মোটরসাইকেলসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে  মো. মাহবুবুর রহমান (২৭)। 

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২ আগস্ট) ভোররাতে গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামের  ইছামতী নদীরপার থেকে  পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি আটক করেন।অপরদিকে এসআই (নিঃ) এনামুল হাসান পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রাম থেকে ১০০ বস্তা চিনি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির মালিক বুগইলকান্দি গ্রামের নূরুল আমিনের ছেলে সজিব মিয়া(২৫) এবং মৃত হাবিব আলীর দুই ছেলে আকবর আলী (৫০) ও আমির আলী (৪২), উভয় পালিয়ে যায়। এদিকে, গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মধ্য জাফলং ইউনিয়নে অভিযান পরিচালনা করে রাধানগর বাজার থেকে  ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি,  লাল কালো রঙের একটি  টিভিএস মোটরসাইকেলসহ মো. মাহবুবুর রহমানকে আটক করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ২২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি, লাল কালো রঙের একটি  টিভিএস মোটরসাইকেলসহ মো. মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। ধৃত আসামিসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী