প্রতীকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন ও দশ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার( ৩১ অক্টোবর) রাত ৮ টায় এ দুর্ঘটনা হয়।ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক আব্দুল আজিজ।
জানাযায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিতালি পরিবহনের একটি যাত্রী বাসের সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাবার্তা / রহমান




