ছবি: নিজস্ব
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা কুলাউড়া বাজারের ব্যবসায়ী সালাম আহমদ ও তার তার স্ত্রী ফারহানা আক্তার জুলিকে নিখোঁজের ৬ দিন পর চট্রগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিখোঁজ দম্পতির লোকেশন নিশ্চিত হয়ে চট্রগ্রাম বাশখালি থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের দিকে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার নিশ্চিত করেছেন। তবে নিখোঁজ দম্পতি কুষ্টিয়া ব্যবসায়িক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও বাঁশ খালিতে কিভাবে গেলো এবং কারা নিয়ে গেলো তার বিস্তারিত দম্পতি থানায় আসার পর জানানো হবে বলে ওসি জানান।
উল্লেখ, কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম ও তার স্ত্রী ফারহানা আক্তার (২২) পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি।সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।জিডির প্রেক্ষিতে বাঁশখালি থেকে উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ।
জৈন্তাবার্তা / সুলতানা




