শাবিতে সাংগঠনিক সপ্তাহ শুরু: বাহারি সাঁজে সেজেছে সাংস্কৃতিক অঙ্গন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM

শাবিতে সাংগঠনিক সপ্তাহ শুরু: বাহারি সাঁজে সেজেছে সাংস্কৃতিক অঙ্গন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৬:০২:২৪ AM

শাবিতে সাংগঠনিক সপ্তাহ শুরু: বাহারি সাঁজে সেজেছে সাংস্কৃতিক অঙ্গন

নিজস্ব প্রতিনিধি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে ‘সাংগঠনিক সপ্তাহ’ । নতুন সদস্য সংগ্রহে বাহারি সাঁজে টেন্ট স্থাপন করেছে শাবির সাংস্কৃতিক সংগঠনগুলো। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা ও কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন সংলগ্ন স্থানে শুরু হয় এ সাংগঠনিক কার্যক্রম ।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৫০ এর অধিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। সংগঠনগুলো দুই পর্বে (সপ্তাহ) নবীন সদস্যদের অন্তর্ভুক্ত করবে। প্রথম সপ্তাহে নৃত্য বিষয়ক সংগঠন নৃৎ, চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি, আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন শিকড়, দিক থিয়েটার ও থিয়েটার সাস্ট, সাস্কৃতিক বিষয়ক সংগঠন আজ মুক্তমঞ্চ, সংগীত বিষয়ক সংগঠন নোঙর ও রিম মিউজিক্যাল ক্লাব।

এছাড়া বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সাস্ট-স্কুল অব ডিবেট, সাহিত্য বিষয়ক সংগঠন সাস্ট সাহিত্য সংসদ ও কার্টুন বিষয়ক সংগঠন কার্টুন ফ্যাক্টরি তাদের সাংগঠনিক সপ্তাহ করবে। এর পরের সপ্তাহে অন্যান্য সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্বনয়ক রাকিবুল ইসলাম রাকিব। 

দেখা যায়, নবীন শিক্ষার্থীদের মাঝে নিজস্ব সাংগঠনিক কার্যক্রম তুলে ধরছে সংগঠনগুলো।এতে বিভিন্ন সংগঠনে যুক্ত হতে আগ্রহী হচ্ছে তারা। নির্ধারিত মূল্যে রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের নবীন সদস্যপদ লাভ করছে।

এ সম্পর্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্বনয়ক বলেন, সাংগঠনিক সপ্তাহ মূলত একটি সংগঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আজ (রবিবার) থেকে ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ২টি ধাপে সংগঠনগুলো সাংগঠনিক সপ্তাহ পালন করবে। শিক্ষার্থীদের মধ্যে থেকে ভবিষ্যত নেতৃত্ব তৈরির লক্ষ্যে এবং নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী