সিলেটে পুলিশের জালে ৩১ আসামি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ PM

সিলেটে পুলিশের জালে ৩১ আসামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৭:৩৬:৩৫ AM

সিলেটে পুলিশের জালে ৩১ আসামি

ছবি: সংগৃহীত


সিলেটে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৩১ আসামি। গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর, গোলাগগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলাপুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রিতায় না গড়ায় সেজন্য গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলাপুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিভিন্ন থানাপুলিশের অভিযানে ৫টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে ৬, ওসমানীনগরে ৬, গোলাগগঞ্জে ৮, বিয়ানীবাজারে ২, কানাইঘাটে ৪, জৈন্তাপুরে ২ ও গোয়াইনঘাটে ৩ জন। পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী