জৈন্তাপুরে রাতের আঁধারে টিলা কাটার দায়ে ৪ জনকে কারা ও অর্থদন্ড
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ PM

জৈন্তাপুরে রাতের আঁধারে টিলা কাটার দায়ে ৪ জনকে কারা ও অর্থদন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৭:৫৬:০৭ AM

জৈন্তাপুরে রাতের আঁধারে টিলা কাটার দায়ে ৪ জনকে কারা ও অর্থদন্ড

ছবি: সংগৃহীত


জৈন্তাপুরে টিলা কাটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদদপ্তর। রোববার জৈন্তাপুর উপজেলার হরিপুর ৭ নম্বর নামক স্থানে টিলা কাটার সময় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় টিলা কাটায় জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে নজমুল আলম (৩৫) কে ৬ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড,  হালিম উদ্দিন (২২) কে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল মতিন (৬৫)কে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং মকবুল হুসেন (৫৪), ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এরা প্রত্যেকেই হরিপুর এলাকার বাসিন্দা।

এমরান হোসেন জানান, জৈন্তাপুর এলাকায় রাতের আঁধারে একটি গোষ্ঠি টিলা কাটছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে টিলা কাটার সময় হাতেনাতে আটক করে চারজনকে দন্ড প্রদান করা হয়। এছাড়া  টিলার মাটি পরিবহণকাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়। টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এমরান আহমদ।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. বদরুল হুদা, সিলেট জেলা নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী