র‍্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার শাবির ২ শিক্ষার্থী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ PM

র‍্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার শাবির ২ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৮:২৯:৪৭ AM

র‍্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার শাবির ২ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টারের ইসরাত জাহান এবং জহিরুল ইসলাম।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের দুই জন শিক্ষার্থী প্রাথমিকভাবে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে ঘটনাটি অধিকতর তদন্তে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.সৈয়দ ওমর ফারুক এবং সহকারী প্রক্টর ড. আহসান হাবিব। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী