লাখাইয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৯:০৯:০১ পূর্বাহ্ন

লাখাইয়ে  জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  লাখাইয়ে জাতীয় যুব দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে  র‍্যালী  আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। 

দক্ষ যুব গড়বো দেশ  বৈষম্যহীন বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শুক্রবার (১ নভেম্বর)  সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মিনহাজ উদ্দিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য।আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, প্রশিক্ষিত যুবক জয়নাল আবেদীন ও উপজেলা যুবফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, প্রশিক্ষিত যুব ও যুব ফোরাম এর সদস্য আবিদুল ইসলাম। 

সভায় বক্তাগন বলেন  বৈষম্যহীন সমাজ বির্নিমানে এদেশের ছাত্র জনতার আত্মত্যাগ করেছেন। এ আত্মত্যাগের বিনিময়ে যে অর্জন বৈষম্য হীন সমাজ তা বাস্তবায়নের জন্য যুব সমাজের এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণ নিজদের নিরলসভাবে কাজ করে যেতে হবে ।দেশকে এগিয়ে নিতে হলে আত্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যাতায়াত ভাতা তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ। পূর্বান্হে একটি বর্নাঢ্যর্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী