ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের রুহিতনসী মৌজার দক্ষিণ নোয়াহাটি কুমারুন সেচ প্রকল্পের ক্রীম ম্যানেজার, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, প্রতি বৎসরই অর্থাৎ ২০১০ সালে সাবেক ম্যানেজার শহীদুল খন্দকার কৃষকের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতি কের (২৫ শতকে কের) ৩০ কেজি ধান পানির চার্জ হিসাবে নেন। ২০১১ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত কৃষকের অনুমতি ছাড়া মহিবুর রহমান কৃষকদের ভয়ভীতি দেখিয়ে নিজের ইচ্ছেমত চার্জ নির্ধারণ করে আসছে।
সরকারী দলের ক্ষমতা দেখাইয়া কৃষকদের মতামত না নিয়া জোর পূর্বক ক্রীম দখল করে মেশিন বসাইয়া পানি সেচ শুরু করে। তাহার ভয়ে কোন কৃষক তাহাকে জিজ্ঞাসা করার সাহস পায় না। ফসল উঠানোর সময় যখন চার্জ দেওয়ার সময় আসে তখন নিরীহ কৃষকদের কে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে কের প্রতি নিচু জমি ৬০ কেজি, উচু জমি ১২০ কেজি, ঐ স্ক্রীমের কিছু কিছু নিচু জমি আছে যাহা বৃষ্টির পানিতেই কৃষকরা ফলস ফলায়। কিন্তু দুর্নীতিবাজ ক্রীম ম্যানেজার তাহাদেরকে রেহাই দেয়নি এবং তাহাদের কাছ থেকে কের প্রতি ৬০ কেজি ধান চার্জ হিসাবে আদায় করে। কৃষকগণ অপারগতা প্রকাশ করিলে তাহাদ্দেরকে গালিগালাজ করে এবং মামলার ভয় দেখিয়ে জোর পূর্বক চার্জ আদায় করে।
ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ আলামিন মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানা দরখাস্ত করেন। দরখস্ত খানা সুষ্ঠু তদন্ত করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ম্যানেজার মহিবুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ক্রীমখানা কৃষকদের ভোটে নির্বাচিত ম্যানেজারের মাধ্যমে পরিচালনা করতে আবেদন করেন।
এ ব্যাপারে আলামিন মিয়া জানান আমি আবেদন করার পর থেকে প্রতিনিয়ত আমাকে মহিবুর রহমান হুমকি দিয়ে আসছে যেকোন সময় আমাকে হাত পাও ভেঙ্গে ফেলবে । উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা তালুকদার বলেন কৃষকের ন্যায্য অধিকার আদায়ের জন্য কম ধরে কৃষক যাতে জমিতে সেচ দিতে পারে সেজন্য কৃষকের পক্ষে কথা বলা আমাকেও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা সাথে আলাপ কালে তিনি বলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মাঠে গিয়ে তদন্ত করবে, তদন্তের প্রতিবেদনের পর আমি দেখব।
জৈন্তাবার্তা / সুলতানা




