লাখাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৮:২৮:৫৫ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  লাখাইয়ে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত   হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা ও সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল। 

" সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ "এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল এর সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা। 

এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সমবায়ী শেখ মোহাম্মদ ফরিদ,  সমবায়ী সাংবাদিক বিল্লাল আহমেদ,রাশিদা সুলতানা প্রমূখ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  সুলতানা বলেন দেশের কাংখিত উন্নয়নে সমবায় ভিত্তিক কর্মকান্ডকে গতিশীল করতে।সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশের বৃহৎ অর্জন সম্ভব হয়েছে।বেকারত্ব দূরীকরণে সমবায়সমিতি গঠনের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা সম্ভব। তাই সমবায়ের গতিশীলতা সৃষ্টিতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী