শ্রীমঙ্গলে আ. লীগের সহ-সভাপতি গ্রে প্তা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে আ. লীগের সহ-সভাপতি গ্রে প্তা র

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আ. লীগের সহ-সভাপতি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জালালিয়া সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলার ভোজপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গত (২৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের এই সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর হামলা, ২০২১ সালে পৌর নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর বাসায় হামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ইউসুফ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার