হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা-পাসপোর্টসহ আ ট ক ৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা-পাসপোর্টসহ আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১১:২৭:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা-পাসপোর্টসহ আ ট ক ৩

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ জাল কাগজ তৈরি চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

তিনজনের কাছ থেকে ৩৬টি ভিসার ফটোকপি, ২৬টি পাসপোর্ট, ১১০টি পাসপোর্ট ডেলিভারির স্লিপ ও ২০টি বিমানের টিকেটসহ ৪৯৫টি বিদেশগমন সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার সাইদুল ইসলাম (৫৫), সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফরিদ মিয়া (৪৫) ও চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম (৪৯)।

সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সেনাবাহিনীর মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্য সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদ ও সালামকে আটক করে আনা হয়েছে।

আটকরা সেনাবাহিনীকে জানান, তারা মোটা অংকের টাকা নিয়ে জাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি ও জাতীয় পরিচয়পত্রের বয়স কমানো-বাড়ানোসহ নানারকম বেআইনি কাজ করে থাকেন। সরকারি কিছু কর্মচারীর সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

উদ্ধার করা কাগজপত্রের মধ্যে রয়েছে ২৬টি পাসপোর্ট, ২৯টি জাতীয় পরিচয়পত্র, ১০টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ, ৪০টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৩টি মেডিকেল রিপোর্ট, ৪২ জনের ৪৯টি ছবি, ২৪টি জাতীয় পরিচয়পত্র, ৩০টি ভিসার ফটোকপি, ১৮টি অঙ্গীকার নামা, ১০টি পাসপোর্টের ফটোকপি, ৬টি কোভিড ভ্যাকসিন সনদের ফটোকপি, ২৬টি ভিসার ফটোকপি, ১৩টি নিয়োগ বিজ্ঞপ্তি, ২০টি বিমানের টিকেট, ৪২টি নানারকম ফরম, ১০টি মানি রিসিভ ও ভিসার ফটোকপি, ২টি জন্ম সনদ, ১টি এবি ব্যাংকের চেক বই, ১টি এবি ব্যাংকের ভিসা কার্ড, ২টি জাতীয় পরিচয়পত্র, ১৭টি চালান ফরম, ১০০টি ডেলিভারি স্লিপ, ১টি লেজার বই, ১২টি পাসপোর্টের ফটোকপি, ৮টি পুলিশ ক্লিয়ারেন্স, ১৭টি পাসপোর্ট সংশোধনের ফরম, ১ সেট জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফরম ও কম্পিউটার ও প্রিন্টারসহ নগদ টাকা

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘সেনাবাহিনী রাতে আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী