হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা বি এ ন পি র
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা বি এ ন পি র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০২:৪৬:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা বি এ ন পি র

ছবি : সংগৃহীত


বিএনপির উপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন।বিচারক মামলাটি আংশিক শুনানী শেষে অধিকতর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।বাদীপক্ষের আইনজীবি এডভোকেট শামসুল হক মতিন জানান, আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী শেষে অধিকর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্য়ালয়ের মঞ্চ তৈরী করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহনকরেন। কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ জনসভার সকল প্রবেশমুখ চেকপোস্ট করে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানী করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী