মাধবপুরে ট্রেনের ধা ক্কা য় অ জ্ঞাত নারীর মৃ ত‍্যূ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনের ধা ক্কা য় অ জ্ঞাত নারীর মৃ ত‍্যূ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ১১:০২:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনের ধা ক্কা য় অ জ্ঞাত নারীর মৃ ত‍্যূ

ছবি : সংগৃহীত


সিলেট আখাউড়া রেলস্টেশনের মাধবপুর উপজেলার ইটাখোলা আটখলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার পর অজ্ঞাত নারী ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পয়ে ঘটনাস্থলে মারা যান।

সংবাদ পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান ৪০ বছর এর মৃত দেহ দেখতে পান। ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় শ্রমঙ্গল রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনাম নারীর মৃতদেহ তাদের হেফাজতে নিয়ে যান। হবিগঞ্জ পিবিআই হবিগঞ্জের একটি দল ঘটনাস্থলে এসে নারীর পরিচয় সনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী