নবীগঞ্জে পুলিশের অ ভি যা নে গ্রে প্তা র ২
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে পুলিশের অ ভি যা নে গ্রে প্তা র ২

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০২:১০:০৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে পুলিশের অ ভি যা নে গ্রে প্তা র ২


হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. তৌহিদুল ইসলাম, এএসআই সুব্রত সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত একজন হলেন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের মান্নান মিয়ার ছেলে মো. হাশিম মিয়া (২২)। তিনি ২১(৪)২৪, ধারা-৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-০৩) এর এজাহারনামীয় আসামি। 

পৃথক অভিযানে এসআই শুভ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র আফতাব উদ্দিনকে (৫৮) প্রেপ্তার করেন। তিনি সিআর মামলা ৫১৮/২৪ এর গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর সোমবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী