ছবি: নিজস্ব
মাধবপুরে ২ শ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আল আমিন (২২)। আল আমিন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আল আমীনকে হরষপুর থেকে আটক করেন এএসআই দেলোয়ার হোসেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




