মৌলভীবাজারে কনস্টেবল পদে প্রার্থীদের ১ম দিনের যাচাইকরণ সম্পন্ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কনস্টেবল পদে প্রার্থীদের ১ম দিনের যাচাইকরণ সম্পন্ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কনস্টেবল পদে প্রার্থীদের ১ম দিনের যাচাইকরণ সম্পন্ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদন করা প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন) সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়েছে।

এসময় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। কোন সুপারিশ বা তদবিরে কারো চাকুরী হবে না। কেউ চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা চাইলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন।”

এদিকে প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে উপস্থিত ১২১৯ জনের মধ্য থেকে ৮২০ জন দ্বিতীয় ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আগামীকাল (০৫ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( সিলেট) শাহ আলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক