জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলাম গ্রে ফ তা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলাম গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১২:২৯:৩৮ অপরাহ্ন

জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলাম গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কণর মিয়ার ছেলে যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরুলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি। নুরুল সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সদস্য। 

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী ডাকটিলা বিওপি'র সীমান্ত পিলার ১৮২৮/এমপি এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে বিজিবি হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিজিবি যুবলীগ নেতা নুরুল ইসলামকে সীমান্তে ইয়াবাসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ল ৫২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান  (পিপিএম) বলেন, জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে গ্রেফতারকৃত যুবলীগ নেতা নুরুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। এছাড়া তার বিরুদ্ধে সীমান্তে গরু চোরাচালান, তারকাটার বেড়া কেটে মানব পাচারসহ মাদক চোরাচালানের বিস্তর অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

উল্লেখ্য যে, ইয়াবা ব্যাবসায়ী নুরুলকে ২০২২ সালের ৩ এপ্রিল সাগরনাল ইউনিয়নের একটি জুয়ার আসর থেকেও গ্রেপ্তার করা হয়েছিল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক