শ্রীমঙ্গলে ন্যায্যমূল্যে ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ন্যায্যমূল্যে ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০১:৫৬:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ন্যায্যমূল্যে ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ছবি নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে টিকরিয়া পারিবারিক মুরগী পালনকারী পিজি এর মাধ্যমে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টায় ন্যায্যমূল্যে ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

এর উদ্বোধন করেন জেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাবিনা ইয়াসমিন ও এলইও ডা. সম্পদ সিংহ। এ ছাড়া অফিসের সকল এসএএলও, ভিএফএ, এফএ, এলএফএ, সিইএ ও এলএসপি উপস্থিত ছিলেন।

ক্রেতারা বলেন, বাজারের চেয়ে এখানে ডিমের দাম কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছি। বাজারে ডিমের দাম ৫৫-৬০ টাকা প্রতি হালি। তাই এখান থেকে ন্যায্যদামে প্রতি হালি ৪৫ টাকায় ডিম কিনে আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবো।

এছাড়া ন্যায্যদামে ডিম ক্রয় করতে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক