ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২ কেজি গাঁজা সহ এক মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক মাদক পাচারকারী মহিলার নাম নাজমা বেগম (৩৬)।
নাজমা শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুশা পুর্বপাড়া গ্রামের রোমন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় মঙ্গলপুর সাকিনে স্থাপিত চেকপোস্টে ধর্মঘর থেকে মাধবপুরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে থামতে সংকেত দেয় কর্তব্যরত পুলিশ। চালক সিএনজিটি থামালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে সিএনজি থেকে নেমে নাজমা বেগম নামের ওই মাদক পাচারকারী মহিলা দৌঁড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে উল্লেখিত পরিমান গাঁজা সহ আটক করে।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হওয়ার কথ্ নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, " মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




