হবিগঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাপক 'শিলাবৃষ্টি'
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাপক 'শিলাবৃষ্টি'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাপক 'শিলাবৃষ্টি'

প্রতীকী ছবি


হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। এতে রোপা আমনের ক্ষয়ক্ষতি না হলেও একটি পাঁচতলা ভবনের কিছু কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়।সরেজমিনে উপজেলার জাতুকর্ণ পাড়ায় দেখা যায়, প্রায় আধাঘণ্টা ধরে পড়া শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির উঠানে পুরো স্তূপ পড়েছে। বৃষ্টির পর স্থানীয় লোকজন সেগুলো তুলে পাত্রে রাখছেন।বানিয়াচং উপজেলার চিকিৎসক মঈনুল হাসান জানান, উপজেলার নতুন বাজার এলাকায় টানা আধা ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ির জানালার কাচ ফেটে গেছে।

তবে এ শিলাবৃষ্টিতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলার কৃষক তৌফিক মিয়া। তিনি বলেন, এখনও ধানের চারায় শিষ জন্ম নেয়নি। তাই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষতি হতে পারে।

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী