মাধবপুরে দুই ট্রাকের সং ঘ র্ষে হেলপার নি হ ত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

মাধবপুরে দুই ট্রাকের সং ঘ র্ষে হেলপার নি হ ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৪:২৫:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে দুই ট্রাকের সং ঘ র্ষে হেলপার নি হ ত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের  মাধবপুরে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সুর্য মোদক (৩৫)। সূর্য মোদক কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের  মন্টুলাল মোদকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় ঢাকা সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে মোঃ হোসাইন (৪০) গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক।

দূর্ঘটনার পর স্থাণীয় লোকজন আহত হেলপার ও চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সূর্য দেব মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী