মৌলভীবাজারে সড়কে প্রাণ গেলো দুই কলেজ ছাত্রের
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেলো দুই কলেজ ছাত্রের

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৪:৪৩:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেলো দুই কলেজ ছাত্রের

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

বুধবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশাথেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল সায়েম (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।  এদিকে অমিত সূত্রধরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী।  আহত অপর দুই’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক