জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৪:৫৪:৫৪ পূর্বাহ্ন

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী মেধাবৃত্তি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ও গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সদস্য ও আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা কামরুল ইসলাম, কামিনীগঞ্জ  বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইলিয়াসুর রহমান ময়না, বিশিষ্ট সমাজসেবক খুরশিদ আলম সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর ২৪ জন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও  পুরস্কার তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক