মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে বিজ্ঞানী উৎসব
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে বিজ্ঞানী উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে বিজ্ঞানী উৎসব

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে খুদে বিজ্ঞানী উৎসব। বুধবার (৬ নভেম্বর) সকালে মনতলা কলেজ মাঠে মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে উৎসবে ২৫টি স্টল বসানো হয়। এতে প্রাথমিক পর্যায়ের বিজ্ঞানবিষয়ক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট, মডেল ও পোস্টার টাইপ উপকরণ প্রদর্শিত হয়। উৎসবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপকরণ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

উপস্থিত দর্শনার্থীরা উপকরণগুলো দেখে উচ্ছ্বসিত হয়। মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষক আব্দুল জব্বার স্টলগুলো ঘুরে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন আয়োজন আমার জীবদ্দশায় কখনও দেখিনি। এমন চমৎকার আয়োজন শিশুদের বিজ্ঞানের ভয় দূর করতে সহায়তা করবে।

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঈশিতা রানী দাস তনুশ্রীর মা শিখা রানী দাস বলেন, ‘এমন উৎসবমুখর পরিবেশে এর আগে এমন অনুষ্ঠান হয়নি। আমার সবচেয়ে ভালো লেগেছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন পর্বটি। সবার উপকরণগুলো খুবই আকর্ষণীয় ও মজার।’ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া জাহান রোজার বাবা লিটন মিয়া বলেন, ‘এমন উদ্ভাবনী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শিশুর বিজ্ঞানের ভয় দূর করে হাতে-কলমে শিখতে খুবই কার্যকর।’ তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী দলের নেতা বলে, ‘আজ ঈদের দিনের মতো আনন্দ মনে হচ্ছে। আমরা স্কুলে এমন সুন্দর সুন্দর উপকরণের মাধ্যমে শিখি। অনেক মজা লাগে। আনন্দ পাই।’

শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম বলেন, বিজ্ঞানবিষয়ক উৎসবে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, খুদে বিজ্ঞানী দল বিজ্ঞান প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা, সেরা বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা, হাতে তৈরি বিজ্ঞান প্রকল্প ও উপকরণ প্রদর্শন করার মাধ্যমে সেরা বিজ্ঞান বিদ্যালয় নির্বাচন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা সৃষ্টি করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী