বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির কারাগারে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির কারাগারে

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন

বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির কারাগারে

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার পানিধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবির বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আছদ্দর আলীর ছেলে। 

সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসান বাদী হয়ে ৪৬ জনের নামোল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের (মামলা নং-১২) করেন। ওই মামলায় বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে ৪৫ নম্বর আসামি করা হয়েছে। 

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ বুধবার রাতে জানান, মঙ্গলবার রাতে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক