মৌলভীবাজারে নি রা প দ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নি রা প দ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৫:০০:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নি রা প দ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাসকল্পসহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপ-মহা পরিদর্শকক মোহাম্মদ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র’ মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য’ গোবিন্দপুর চা বাগানের মালিক মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, আকিজ বসির গ্রুপের পরিচালক দিলরুবা শারমিন খানম, ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী, প্রাণ-আরএফএল এর জেনারেল ম্যানেজার কর্নেল (অব) শেখ জালাল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে এবং আকিজ বসির গ্রুপের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন, দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি, ফিনলে, ডানকান ব্রাদার্স, প্রাণ-আরএফএল, এন টি সি, সিটি গ্রুপসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। কর্মশালা শেষে অতিথিসহ উপস্থিত সবাই এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক