ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ১০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা আদাঐর ইউনিয়নের রাজনগর এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলা আদাঐর ইউনিয়নের রাজনগর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করার সময় অভিনব কায়দায় দু'জনের শরীরের ১০ কেজি গাঁজা কসটেপ দিয়ে পেঁচিয়ে বহন করছিল ওই সময় তাদের শরীর তল্লাশি করে ১০ কেজি গাঁজা সহ দু'জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, উপজেলা ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শিপন মিয়া ও মোহনপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রিপন মিয়া।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান মাদক বিরোধী অভিযান চলমান।
জৈন্তাবার্তা / মনোয়ার




