শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অ ভি যা নে গাঁ*জা ও দেশীয় অ স্ত্র সহ আ টা ক ৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অ ভি যা নে গাঁ*জা ও দেশীয় অ স্ত্র সহ আ টা ক ৬

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৮:২১:৩২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অ ভি যা নে গাঁ*জা ও দেশীয় অ স্ত্র সহ আ টা ক ৬

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে আটককৃত যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯ টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয়, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে  তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম