প্রতীকী ছবি
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার দপ্তরি মুহিবুর রহমান (২০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায় মাদ্রাসার ছাদের উপরের মেইন লাইন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মুহিবুর রহমান মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা / রহমান




